প্রিয়
- আমিনুর রহমান (তপু রায়হান)

প্রিয়,তোমার জন্য আমি আকাশের কাছ থেকে রংধনু নিয়ে আসতে চেয়েছিলাম
তুমি তার পূর্বেই মেঘের কাছ থেকে বৃষ্টি এনে আমাকে ভিজিয়ে দিলে।

প্রিয়,তোমার জন্য আমি অবিরাম বয়ে চলা ঝর্ণার হাসি আনতে চেয়েছিলাম
তুমি তার পূর্বেই পাহাড়ের কাছ থেকে বিন্দু বিন্দু কান্নার নোনাজল নিয়ে এলে।

প্রিয়,ভোর কখন হবে; তোমায় দেখবো বলে সারারাত আমি নির্ঘুম সময় কাটিয়েছিলাম
তুমি আমাকে অপেক্ষা করতে বলে রাতের আঁধারেই চলে গেছ আমাকে ফেলে।

প্রিয়,একটা বৃষ্টিবিলাসী রাতে ছাদের উপরে ভিজবো বলে মনে মনে কল্পনা এঁকেছিলাম
তুমি থমকে যাওয়া আকাশ দেখে ভয়ে ঘরের জানালাতে থাকলে দুহাত মেলে।

প্রিয়,ভেবেছিলাম কেউ আমার পাশে না থাকুক,তবুও তুমিও হয়তো থাকবে পাশে
তুমি ও সবার মতোই নির্দয়,গোয়ারের মতো
অনেকদূরের পথে চিরতরে গেছ চলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026