পরিবর্তন
- আমিনুর রহমান (তপু রায়হান)
আমি বদলে যাবো একটা সময়
গিরগিটির মতো রং বদলাবো
হয়তো অস্হিরতাটুকু আর থাকবেনা
আবেগের মোহ থাকবেনা কারোর জন্য।
নীরব অভিমানে একদিন
ছেড়ে চলে যাবো বহুদুর পথে
ফিরে আসবোনা তোমার কাছে কিছুতেই
বলবোনা ভালবাসতে এই আমাকেই।
আমি তপ্ত রোদে সূর্যকিরণ মেখে
জ্বলবো ঘৃনা আর কষ্টের পাহাড় নিয়ে
কখনো বলবোনা ভালবাসি খুব তোমাকে
অপেক্ষা না করে চলে যেও তুমিও।
একদিন সব স্বপ্ন দেখা ভূলে যাবো
ভূলে যাবো সোনালী সন্ধা-রাত্রি
যোগ-বিয়োগের হিসাব মিলাবোনা কখনো
ভুলে যাবো ভালবেসে কি ছিল প্রাপ্তি।
যাকে চাওনি সেই আমি হয়েছি তোমার
যাকে চেয়েছ সে ছিল তোমার আপন
অপ্রত্যাশিত ঝড় হতে আর চাইনা
একতরফা ভালবাসাতে ক্লান্ত আমি।
আমার চেয়ে যদি কেউ বেশি ভালবাসে
ছুটে যেও চিরতরে শুধু তার কাছে
আমি না হয় কষ্ট পাবো তোমায় ভালবেসে
দু:খ নদে একলা সাঁতার দেবো অবশেষে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।