শাড়ি
- আমিনুর রহমান (তপু রায়হান)

পূনর্জন্ম যদি থাকে আমি নববধুর শাড়ি হবো
এই একটা শাড়ি পরতে কতো আপত্তি সেটা দেখতে পারবো
শাড়ি পরার শখ সব মেয়েদের থাকে
তবুও অনভ্যাসের দরুণ শাড়ি সবাই পরতে পারেনা।

নববধুর শাড়ির আঁচলে অনেকের ভালবাসা লুকিয়ে থাকে
প্রতিটা কুচিতে,প্রতিটা ভাজে,প্রতিটা  পরতে
কারোর জন্য স্বপ্ন বোনা থাকে
অপেক্ষা থাকে প্রিয়তমর বউ হবার।

গায়ে হলুদে হলুদ শাড়ি,বিয়েতে লাল শাড়ি
মধুচন্দ্রিমাতে নীল শাড়িতে দারুণ মানায়
দিন আসে রাত হয়, এক ঝটকায় খুলে যায়
শাড়ির আচল,অবগাহনে মাতাল হবার বৈভব শুধু রাধিকারায় জানে।

পূনর্জন্ম হয় যদি তোমার পরনের শাড়িই হবো
যার জন্য চাওনি তুমি বসতে বিয়ের পিড়িতে
আমি সেই,যার জন্য চাওনি কখনো শাড়ি পরতে আমি সেই
তাই আবার জীবন যদি পাই মৃত্যুর পরে
আমি শুধু তোমার পরনের শাড়ি হতে চাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026