অনেকদিন
- আমিনুর রহমান (তপু রায়হান)
অনেকদিন একটু ভাল ঘুম হয়না
অনেকদিন তোমায় একটু ছোঁয়া হয়না
অনেকদিন সেই সুধা গন্ধটা পাওয়া হয়না।
অনেকদিন ভাল ঝগড়াটা আর করা হয়না
অনেকদিন দুষ্টু-মিস্টি অভিমানটা হয়না
অনেকদিন কপালে চুমু আঁকা হয়না।
অনেকদিন স্বপ্ন স্পর্শ কামনা হয়না
অনেকদিন জলের স্রোতে ভাসা হয়না
অনেকদিন মৌনাক পর্বতে চড়া হয়না।
অনেকদিন জমানো গল্প-কবিতা বলা হয়না
অনেকদিন একসাথে খাওয়া হয়না
অনেকদিন একসাথে বেড়ানো হয়না।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।