আর কতো নষ্ট হলে (গান)
- আমিনুর রহমান (তপু রায়হান)

আর কতো নষ্ট হলে তুমি আমার হবে
আর কতো কষ্ট পেলে তুমি আমার রবে?
বসন্ত হাওয়া... সেইতো গেছে কবে
তোমায় না পাবার ব্যথা আমায় জ্বালা দেবে।

আমি আর আসবোনা বন্ধু তোমার ধারে
দূর থেকে আর জ্বালাবোনা বারে বারে
আর কতো অপেক্ষা তোমায় দেখব বলে
আর কতো প্রতিক্ষা তুমি আসবে বলে।

বলেছিলে থাকবে পাশে তবু গেছ চলে
কত কথা বলতে তুমি সব কি ভুলে গেলে?
বন্ধু সেই দিনের কথা আজও কি মনে পড়ে
হয়তো একদিন থাকবো আমি অচেনা মাটির ঘরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।