নীলাম্বরী
- আমিনুর রহমান (তপু রায়হান)

নীলাম্বরী,একদিন নীল শাড়ি পরে
অবাক চোখে হয়তো বলবে,
দেখোনা আমাকে কেমন লাগছে?
চোখ সরিয়ে হয়তো বলবো, বেশ!
এ'টুকুতেই শেষ?
নীলা,তুমি নও মোর কল্পনা
যদি আকাশ থেকে নীল নিয়ে আসো
যদি একটু আমায় ভালবাসো
তবে থাকবোনা কোন দু:খের লেশ।

নীলাম্বরী,যখন প্রথম দেখেছি তোমার
ছলছল জল চোখে হাসি
ভেবেছি হয়তো শতজনম ধরে
শুধু তোমাকেই ভালবাসি
একদিন তুমি মোহনায় মিশতে চেয়েছিলে
তোমার স্বপ্ন অধরা;শূণ্যতা আসে ধেঁয়ে
নীলা,যদি পারো ভাসো আমার স্রোতে
ক্ষুদ্র জীবনের পাড়ে আমি না হয় গাংচিল
সমুদ্রপারেই আমার জীবনের শেষ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026