অনুভব
- আমিনুর রহমান (তপু রায়হান)
ধরো,তুমি খুব দূরে
আমি নেই পাশে
তখন কি আমাকে মনে পড়বে?
মনে করো আমি চলে গেছি
চেনা পৃথিবীটা ছেড়ে
তখন কি আমাকে মনে পড়বে?
যখন তুমি ক্লান্তিতে আড়ষ্ট
গভীর ঘুমে
তখন কি স্বপ্নে দেখবে আমাকে?
মনে করো, আমার অস্তিত্ব
শূণ্যতায় গেছে মিশে
তখন কি তুমি দিশেহারা হবে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।