তোমার অনেক স্বপ্ন ছিল তাকে ঘিরে
- আমিনুর রহমান (তপু রায়হান)

তোমার অনেক স্বপ্ন ছিল তাকে ঘিরে
হয়তো সে হারিয়ে গেছে শত মানুষের ভিড়ে
হয়তো এখনো তোমার মনে পড়ে তাকে
হয়তো এখনো সে তোমার বুকেই লুকিয়ে থাকে।

বুকের ভেতরে তোমার আছে প্রেমের নদী
বয়ে চলে সুপ্ত না গুপ্ত তবুও নিরবধি
সাঁঝের বেলা অস্তপারে লুকায় রবি
অন্য কোলে মুখ লুকিয়ে দেখ কি তারই ছবি?

তোমার অনেক আশা ছিল তাকে ঘিরে
হয়তো এখনো ভাবো সে আবার আসবে ফিরে
তোমায় নিয়ে পার হবে সাত সমুদ্র তের নদী
ভাবছো বসে আমায় নিয়ে সে যেত যদি।

তোমার অনেক স্বপ্ন ছিল তাকে নিয়ে
খুব সহজে বলতো কথা তোমায় পেয়ে
হঠাৎ করে তোমায় সে দেকার ছলে
কতকথা বলতো সে কোন কৌশলে।

ভাবতে তুমি ঘুম আসতোনা রোজ রাতে
টেলিফোনে কথা হতো তারই সাথে
দেখা হলে পরান মেলে তাঁর পরশা
ভাবতে তুমি জড়িয়ে নিবে খুব বরষে।

চুমু এঁকে দিতে বুঝি তার কপালে
জড়িয়ে রেখে গল্প বলতে রোজ বিকালে
ভেবেছিলে যখন সে তোমার স্বামী হবে
রাখবে ধরে চিরজীবন হাতটি ধরে।

বাসতে ভাল হয়তো তুমি অনেক করে
এ কারণে বারেবারে তারে মনে পড়ে
তুমি হয়তো ঘৃণা করো নব অতিথীরে
সেও যে তোমায় অনেকখানি ভালবাসেরে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।