তুমি আসবে বলে
- আমিনুর রহমান (তপু রায়হান)
জানো,তুমি আসবে বলে আমি
কতো অপেক্ষা করেছি তোমার জন্য
সারারাত দরজা মেলে রেখেছি
যদি তুমি একটিবার আসো
তুমি আসবে বলে চেনা সেই গাছের নীচে
আমি কতবার বসেছি
কতবার পথপানে চেয়ে থেকেছি
মনে মনে তোমাকেই খুজেছি।
জানো,তুমি আসবে বলে আমি
সেই পদ্মফূলটা ফ্রিজে ভরে রেখেছি
শুধু তুমি আসবে বলে
কতকিছুর আয়োজন ;আর তুমি??!!
তুমিতো ছুটে চলেছ কামিনীর মতো
অভিশপ্ত এক অন্ধকার জীবনে
যেখানে ব্যবসা চলে শরীর আর মনের
ভালবাসা,প্রেমের কোন মূল্য নেই।
তবুও ভাল থেকো,সুখে থেকো
সুখে রেখ,পরম মমতায় জড়িয়েছ যাকে
আমি ভাল নেই,তবুও ভাল আছি
তোমার মতোই কাউকে পেয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।