কুয়াশা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
কুয়াশায় ঢাকা সবটুকু ভালোবাসা
স্বপ্ন দেখায় ঠিকই তবুও ঝাপসা।
আশা ছিল পাখিরাও বাসা বেঁধেছিল
পাখিগুলো উড়ে গেছে মন ভেঙ্গে গেল।
উড়ে উড়ে মন খুঁজেছিল যে ঠিকানা
কোথাও আজ নাই তার আনাগোনা।
সরলরেখায় নীরব পদক্ষেপে যে আকুতি
সবটুকু তার উড়নচন্ডী ছেঁড়া পাল বেগতি।
ধীরলয়ে আজি ঝাপসা চোখে কুয়াশায়
সম্মুখ অবগাহন,ঝরে আঁখিজল নীরালায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।