সোনার ফুল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
ঘুরে ঘুরে উড়ে উড়ে
তুমি কি খোঁজ মন
বিষাদের ধরা মাঝে
কি খোঁজ সারাক্ষণ।
তোমার চাওয়া পাওয়ায়
তোমার স্বপ্ন মায়ায় রোজ
যে বাশি বাজায় সারাক্ষণ
কেউ রাখে কি তার খোঁজ।
ওরে মন উড়ে উড়ে
যে বাশি বাজাও তুমি
বিষাদের সুরে সুরে
সে তো নয় পাগলামী।
তোমার বাশির সুরে
তোমার নীরব চাওয়ায়
ফোটে যে সোনার ফুল
সেটাই মনের সাধনায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।