হয়ত এখন অসময়
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ

য‌দি মন ভে‌ঙ্গে যায়
‌কেউ ফি‌রে না চায়
ডু‌বে যেওনা হতাশায়
হয়ত এখন অসময়।


য‌দি স্বপ্নগু‌লো উ‌ড়ে যায়
মন কাঁ‌দে কভু নিরালায়
স্বপ্নহারা হইও না বেদনায়
হয়ত এখন অসময়।


য‌দি আশাগু‌লো ম‌রে যায়
সু‌খের পা‌খিরা উ‌ড়ে যায়
ডু‌বে যেও না আঁধা‌রে হায়
হয়ত এখন অসময়।


য‌দি পথহারা হয় হৃদয়
‌কো‌নো কূল খুঁ‌জে না পায়
তবু স্থির থা‌কো প্রতীক্ষায়
হয়ত এখন অসময়।


য‌দি কাঁ‌দে মন নিরালায়
‌নিশ্চু‌পে আঁ‌খি ঝ‌রে যায়
তবু আশা ছেড় না হায়
হয়ত এখন অসময়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026