সবকিছু ছাড়িয়া দিয়া
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
সবকিছু স্রোতে ভাসিয়া যাক
হৃদয়পাড়ে আর দেব না বাঁধ
আশা প্রত্যাশা আজিকে দুরাশা
ভালোবাসা এক মায়াবী খাদ।
ধরে রাখবো না আর কোনো কিছু
ছুটবো না আর কভু মায়ার পিছু
ভেসে ভেসে যাক সবকিছু অচিনে
নিরবধি আর খুঁজবো না উঁচু নিচু।
হৃদয় দুয়ার দিলাম খুলে একেবারে
আর রাখবো না কিছু আপনার করে
ভেসে ভেসে যাক সবকিছু ই হারায়ে
চাই না কিছু আপন করে হৃদয় দুয়ারে।
সবকিছু ছাড়িয়া দিয়া অবুঝ আমি
একাকি রইবো বিষাদ কিনারে ভাই
তবু মিথ্যে ভালোবাসার মায়াতে ডুবে
কাল কাটানোর অধিকার মোর নাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।