রক্তক্ষরণ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
বিরহের এই নিঠুর গান
অবিরত অফুরান
বাজে কারণ অকারণ
করে হৃদয়পুর হয়রান।
গুন গুন সারাক্ষণ
বুকেতে যে আলোড়ন
বাজে নীরবে অনুক্ষণ
তার পরশ নিদারুণ।
কি ই বা তার কারণ
কেন সতত এই মরণ
অবিরত হায় রক্তক্ষরণ
থামে না হৃদয় দহন।
সতত হৃদয় কাঁপন
থেকে থেকে অনুক্ষণ
পুড়ি আমি সারাক্ষণ
বিরহী আজ এই মন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।