গড়মিল
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
সময় শুধু বয়ে গেল
কেউ তো আপন নাহি হলো
খুজিলাম আমি কী খুজিলাম
ব্যথা নিয়ে অবশেষে কি পাইলাম।
দিতে পারিনি কিছুই আমি
সময়ের খেলায় করেছি পাগলামি
হিসেব নিকেষ গড়মিল শুধু
দুটি চোখ আজ দেখছে ধূ ধূ।
এই জনপদে এই মানবতায়
নেই এতটুকু অবদান হায়
আজিকে পরিতাপ আর ধিক্কার
কি দিলাম জীবন পারাবার।
শুধু সময়ের প্রয়োজনে আমি
ছুটেছি সারাজীবন হয়েছি সংগ্রামী
গড়মিল সবকিছু ,দেই নি পাই নি
কি আমার আপন পর, খুজি নি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।