দূরত্ব
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
সময় দিয়ে যায় ফাঁকি
মন থাকে আটকে একাকি
সময়ের দাবি এক রকম
মনের দাবি অন্য রকম।
মন কি যে চায় আপনায়
সময় না বুঝে ফুরায়
মনের দাবি না মিটিয়েই
সময় দূরে দূরে পালাবেই।
মনের দাবিতে ইচ্ছের মিছিলে
সময় তাকায় না,নীরবে চলে
মন থাকে শুধু পথ চেয়ে
সময় বলে যাব ফুরিয়ে।
সময়ের দাবিতে বিরহী মন
শুধু অপ্রাপ্তি,সারাক্ষণ বেদন
মনের চাওয়া পাওয়া জমতে থাকে
সময় ও নীরবে পালাতে থাকে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।