সনেট কবিতা
- আমিনুর রহমান (তপু রায়হান)
সাগরের বুকের মৃত্তিকারই পানে
মুক্তাগো তোমায় খুঁজেছি যতনে
ভালবেসেছি তোমায় আমি,বেসে যাবো
চিরদিনই বুকে তোমার মিশে রবো।
তোমাকে কতো ভালবাসি জানবে তুমি
যেদিন আমি ছেড়ে যাবো সুখের ভূমি
কেঁদনাকো তুমি কবরের পাশে এসে
একমুঠি মাটি দিও মোরে ভালবেসে।
কবরেও এসে দেখবে নতুন ছবি
ভাববে তুমি এই কি হারানো সে কবি?
মুক্তা তুমি আমার মনের মুক্তোমালা
কোন স্বার্থে দিলে তুমি মোরে প্রেম-জ্বালা।
পোড়া হূদয় নিয়েও আছি আমি বেঁচে
দু:খভরা জীবনে ঝরে অবশেষে।
ভালবাসি বলে তুমি,বাসলেনা ভাল
ছিলে মনের মাঝে একটিমাত্র আলো
মুক্তা তোমার যাবেনা দেওয়া উপমা
সর্বদা তুমি থাক ভাল করি কামনা....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।