উদাসী মন (গান)
- আমিনুর রহমান (তপু রায়হান)
আমার আকাশে তুমি এসেছিলে
ঝড়ো বৃষ্টি হয়ে,ছন্দের তালে
হয়তো তোমার আমার পরিচয় ছিল
কোন কালে....
উদাসী মন,খুঁজে ফেরে ক্ষন
জানিনা সে নয় আপন।।
তুমি এসেছিলে মুক্তা হয়ে
ঝিনুকের বুকের মধ্যখানে
প্রকৃত ভালবাসনি তুমি
তাইতো নি:স্ব হলাম আমি
হারিয়েছ তুমি কোনসে ভুলে....
উদাসী মন,খুঁজে ফেরে ক্ষন
জানিনা সে নয় আপন।।
আজও তোমায় পাবার স্বপ্ন দেখি
নয়নের মাঝে কল্পনার ছবি আঁকি
তুমি আছো মনে,মিশে আছ প্রাণে
কেন যে তুমি চলে গেলে....
উদাসী মন,খুঁজে ফেরে ক্ষন
জানিনা সে নয় আপন
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।