মিনতি (গান)
- আমিনুর রহমান (তপু রায়হান)
কোন এক কালবৈশাখীর ঝড়ে
আমার সব আসা গেছে উড়ে
বড় বেশি ভালবাসলাম যারে
বলে দাও গো বিধাতা আমি বাঁচবো কেমন করে?
বেদনার রংগে নীল আমার এই মন
কি হবে বেঁচে থেকে নিয়ে ব্যর্থ জীবন
তোমার স্মৃতি হূদয়টারে খাচ্ছে কুরেকুরে
বলে দাও গো বিধাতা আমি বাঁচবো কেমন করে?
খুশির দিনে তুমি আমার এসেছ জীবনে
আরেকবার এসো তুমি আমার মরনে
তোমায় ভেবে কাঁদছি আমি বারেবারে
বলে দাও গো বিধাতা আমি বাঁচবো কেমন করে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।