এক মানুষের হরেক রুপ
- আমিনুর রহমান (তপু রায়হান)

এক মানুষকে কতবার কতরুপে কল্পনা করি আমরা
কখনো একরকম,কখনো আরেকরকম
কতবার,কতভাবে,কতরুপে
মানুষ কিন্তু ঐ একজনই।

রাগের একরুপ গাঢ় কাল মেঘ
গুড়ুম গুড়ুম বজ্রপাত
হাসির একরুপ বাঁকা চাঁদের মতো নির্লজ্জ
কান্নার রুপ সেতো বৃষ্টির জলের মতো।

অভিমানের রুপ শীতের কুয়াশার মতো
আবেগের রুপ অন্ধের মতো
প্রেমের রুপ উপচিয়ে পড়া স্রোতের মতন
ভালবাসার একরুপ মোমের মতন।

অনুভুতিগুলো হচ্ছে গিরগিটির মতো খোলস বদলানো
যখন যেমন প্রয়োজন তেমন মানিয়ে নেওয়া
অনেকটা দেবী বিসর্জন দিয়ে আরেক দেবীর জন্য আয়োজন।

আজকালের প্রেম আর তখনকারের প্রেমে কোন পার্থক্য নেই
ভালবাসি কথাটি কেউ বদলাতে পারিনি
চিঠি,সস্তা প্রেমের বার্তা,ন্যাকা ন্যাকা কথা
কোনটাই বদলায়নি।

রাগ
কেন এতো অভিমান করেছিলিস
কি ছিল এতো রাগ?
কি করেছিলাম বলতো?
কি করিনি তাই বল।

তোর রাগ তোকে পর করেছে
আমাকে পর করেছে
কতবার বলেছি রাগটা একটু কমাও
এখনো কি রাগলে নাক ঘামে তোর?
চোখ লাল হয়ে যায় ডাকাতের মতোন
বড্ড জানতে ইচ্ছে করে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।