প্রণয় বিসর্জন
- আমিনুর রহমান (তপু রায়হান)
বেদনাবিঁধুর বাঁশি বাজে
ঐ মধুর লগনে
কতো স্বপ্ন এঁকেছি যতনে
মনে মনে
কে যেন ডেকে যায়
ক্ষনে ক্ষনে
মনে-প্রাণে
কে জানে
কতো মিতালী তার সনে।
কোনসে সুর যায় ভেসে
এই মনের মাঝে
শুধু বুকে বাঁজে
তার বাঁশির সুর।
কেন জানিনা মন
আঁকে শুধু তারে
সে কি বোঁঝে?
আমায় খোঁজে?
যার জন্য এতো ভালবাসা
এতোটা কাছে আসা
তবুও কেন এতো দূরে
রয়েছো হূদয় জুড়ে
তবু কেন কান্না ভাসে।
৫.৮.১০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।