প্রত্যাখিত ভালবাসা
- আমিনুর রহমান (তপু রায়হান)

বন্ধু,তুমি মোর অমূল্য রতন
বুকের মাঝে রেখেছি করে যতন
দেখেছি যখন তোমায় প্রথম
ভাল লেগেছে তখন
তখন হতে হারিয়েছি
আমার অবুঝ মন।

যদিও দেখেছি স্বপন
তবুও করেছি গোপন
যদি তুমি না হও আপন।

যখন করেছি প্রকাশ
তখন হয়েছে সর্বনাশ
তুমি করলেনা গ্রহন
জানি,মিথ্যা একটা কারণ
আমায় করলে তুমি বারণ
যাতে না সাঁজায় আমি
স্বপ্ন-সুখের ভূবন।

আজ তুমি অনেক দূরে
তবুও তোমায়  মনে পড়ে
জানিনা,আমায় ভূলে
তুমি আছো কেমন?

একটাই মানুষের মন
মনের বাগানের ফুল
তাই করেছি বপন
তবু চলে গেলে
বুকে জ্বালিয়ে আগুন।

কেন হলো যে এমন
এখন আছো গো কেমন
আমি চেয়েছি যেমন
ঠিক আছো তো তেমন?

একবারও কি পড়েনা মনে
যে এসেছিলো সোনালী ক্ষনে
বেসেছিল ভালো প্রাণে
বলেছিল তার গানে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026