ভান
- আমিনুর রহমান (তপু রায়হান)

আমি ভাল নেই
এ ভাবটা বুঝতে দিবিনা কিছুতেই
এমন ভান করবি যেন অনেক সুখে আছিস
অথচ ভেতরটায় পোড়া কয়লার দাগ।

দিব্যি হাসবি
কষ্ট করেও হাসবি
আরে হাসলেই তো কষ্টকে আড়াল করা যায়
মুখটা মেঘের মতো না রেখে চাঁদের মতো হাস।

অভিনয় করতে পারবিনা
নিজের সাথে?আমরা সবাই অভিনয় করি
জানিস, অভিনয় আমি ও করি
কিন্তু দিনশেষে অভিমান ভুলে যায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।