সত্য
- আমিনুর রহমান (তপু রায়হান)
সত্য তুমি চিরসত্য
সত্য মহান বীর
সত্য তুমি অম্লান
সত্যই চিরঞ্জীব।
সত্য তুমি চিরজাগ্রত
সত্য কল্যাণময়
সত্য তুমি উদ্ভাসিত
সত্য সুখময়।
সত্য তুমি মানবতাবোধ
সত্য তুমি মিথ্যার ক্রোধ
সত্য তুমি জ্ঞানীর প্রাণ
সত্য সঠিক পথের সন্ধান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।