বাংলাদেশ
- আমিনুর রহমান (তপু রায়হান)
রোদে ঝিলমিল সকালবেলা
ঘাসের উপর জ্বলে
হাজার রকম মাধুরী মেশানো
সোনার ফসল ফলে।
রোদ্র-ছায়া,আলোর দেশ
শস্য-শ্যামল ফসলভরা
আমার বাংলাদেশ।
এদেশের হাজার বনের বাঁকে
গাছের উপর কতো পাখি ডাকে
পাখ-পাখালির গুনগুন গান
সবারই জুড়ায় যে প্রাণ।
পাখ-পাখালীর গানের দেশ
হাজার স্বপ্নে গড়া মোদের
সোনার বাংলাদেশ।
রুপ-মাধুরীর দেশটি আমার
বাগান জুড়ে ফুল
আরো আছে জুঁই, চাঁমেলি
গন্ধে যে বকুল।
হরেক রকম ফুলের দেশ
সুবাসভরা মনমাতানো
আমার বাংলাদেশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।