সুখ-দু:খের দর্শন
- আমিনুর রহমান (তপু রায়হান)

সুখটাই কি জীবনের সব?
আমার কাছে সুখের সংজ্ঞা অন্যরকম
সুখ ও অতিষ্ঠ হয় কিছুসময়
অনবরত সুখ পেলে অসহ্য লাগে
তখন দু:খ পেতে মন চাইবে

দু:খ পেতে পেতে সুখ খুঁজতে চাওয়া
সুখ পেতে পেতে একটু দু:খ চাওয়া
জটিল সমীকরণটার কখনো হবেনা শেষ
ভাবতে পারো কি ভেবে মানুষের বসবাস
সুখের আনন্দে বিভোর;দু:খের পরিতাপ।

সুখ-সমুদ্রেও ওঠে ঝড়,দু:খেও হাসির ফোয়ারা
কিছু কষ্টের অনুভূতি চরম আনন্দের
মাটি যন্ত্রনা পায় বলেই গাছ জন্মে
নাড়ির বাঁধন ছিন্ন হয় বলেই মাতৃত্বের আনন্দ চরম
কষ্টের অনুভূতি ছাড়া প্রেমের স্বার্থকতা কিসের?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।