বর্ষা ও বৃষ্টি
- আমিনুর রহমান (তপু রায়হান)

বর্ষা যখন আসে তখন
একটু অন্যরকম লাগে
অথই শ্রাবণের ধারা
থামবার নেই কোন তাড়া
সে সবাইকে ছুটি দেয়
সকল কর্ম হতে।

ছন্দময় বৃষ্টির ফোঁটা হয়তো বলে
সারা বছরের ক্লান্তি দূর করে নাও
বের হয়োনা আজ।

চারিদিকে অথই জলে ভরে যায় প্রান্তর
গাছেরা করে গোছল,পাখিরা ভিজতে থাকে
মাছেরা আনন্দে লাফ দেয়, হাসেরা দেয় সাঁতার।

উৎসব যেন সবার, কোন এক বিরহী বালিকা
প্রেমিকের জন্য অপেক্ষা করে দরজা খুলে
গোপন অভিসারে তার প্রেমের প্রেমের শরাব ঢেলে।

কদম কেয়া গল্প করে সারাদিন,সারাক্ষণ
শিশুদের ঘরে আজ পুতুলের বিয়ে
ভাজা-মুড়ি আর পিঠাপুলির মৌ মৌ গন্ধ আকুল করে।

বৃদ্ধরা অলস সময় বসে, ভুতের গল্প করে কষে
বৃষ্টির তালে ঘুমকাতুর অলস ছেলে
কর্মচঞ্চল হয় নবীন বধু; আজ খোলা হবেনা কপাট।

বর্ষা আসে সময়কে অনেক দীর্ঘ করতে
একটু অন্যরকম সুখের আবেশ দিতে
মনে হয় অজানা দ্বীপের বাসিন্দা সবাই।

আকাশের মনে অনেক দু:খ,তার কান্না সহজে থামেনা
মেঘ আর অন্ধকার,মাঝে মাঝে রিমঝিম বৃষ্টি
মাঝে মাঝে বজ্রপাত;প্রেয়সী ভয়ে বুকে লুকায় মুখ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026