নিজেরে বাঁচাও
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ
যে আজ দুর্বল রয়েছে বলতে পারেনা
তোমার ক্ষমতার জোড়ে তাকে মের না
সে বলেনি কিন্তু তার দীর্ঘশ্বাস মজুদ
টের পাবে ঠিকই তুমি ধরলে যমদূত।
আজ যা করছ তুমি আপনার খেয়ালে
মহাজন চুপচাপ হাসছেন বসে আড়ালে
পুতুল তুমি মহাজন দিয়াছেন কিঞ্চিত ক্ষণ
এ জীবনে শুধু পরীক্ষা চলছে সারাক্ষণ।
অল্প সময়ের এই জীবনে তোমার বাড়াবাড়ি
জীবনের সাথে তোমার হয়ে গেলে ছাড়াছাড়ি
মহাজন একে একে ধরবেন যবে তোমায়
কোথায় রবে ক্ষমতা কি জবাব দেবে তায়।
সময় থাকতে বন্ধু নিজেরে করো সংশোধন
উঁচু নিচু যাই হোক সবে মানুষ সবে আপন
তোমার বাহাদুরি তোমার দেমাগ ক্ষণিকের তরে
নিজেরে বাঁচাও তুমি হুসে ফেরো জাড়িজুড়ি ছেড়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।