ওয়া‌হিদ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ

অবুঝ রই‌লি রে তুই ওয়া‌হিদ
সারাক্ষণ তোর চো‌খে মু‌খে নিদ্
‌তোর বেলা যায় কে বল‌বে সে কথা
হায়রে অবুঝ বুঝ‌লি না কর‌লি যা তা।


‌রে বে খেয়াল দিন চ‌লে যায় যায় রে
সত্য প‌থে তোর দেখা নাই কেন রে
‌বেলা যায় যায় রে চ‌লে যায় হায়‌রে
‌তোর তরী ভির‌বে কোথা তার খোঁজ নাই‌রে।


‌রে বে খবর স‌ন্ধ্যে নাম‌বে বু‌ঝি ঐ দেখ চে‌য়ে
‌দৌ‌ঁড়ে দৌ‌ঁড়ে সময় নি‌মিষেই যায় হা‌রি‌য়ে
তুই রই‌লি কি‌সের ত‌রে একা‌কি পথ চে‌য়ে
ও‌রে অবুঝ মেহনত কর সত্য পথ চি‌নে নি‌য়ে।


‌ও‌রে অবুঝ ব‌লি ত‌বে এবার শোন রে শোন
ভু‌লের পিছ‌নে না ঘু‌রে স্থির ক‌রে নে মন
আল্লাহ্ রাসু‌লের হুকুম মে‌নে গ‌ড়ে নে জীবন
ইহকাল পরকাল তোর সুখময় হ‌বে সারাক্ষণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।