অচেনায়
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা
মোর ভাবনা নীলিমার নীলে
হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায়
তার আসা যাওয়া সঙ্গোপনে
কি করে তার ভাব বুঝা যায়।
ঐ উড়ে উড়ে পাখি যারে খোঁজে
তার নাগাল কি খুঁজে পাওয়া যায়
সে রয় অচেনায় অচিন দেশে
সহজে কি আর সে ধরা দেয়।
আমার বুকের ভিতরে অথবা
তোমার হৃদমাঝারে তার বসবাস
থেকে থেকে এদিকে ওদিকে খুঁজে
যায় কি পাওয়া বলো তার আভাস।
ভাবনায় ভাবনায় রঙ মিশিয়ে
সারাবেলার গানে নীলিমায় হারিয়ে
কোথায় মন তারে খুঁজে ফিরে
সে রয়েছে ভাবনায় মায়াতে জড়িয়ে।
মোর ভাবনায় মোর যাতনায়
মিশিয়েছি যত রঙ তার আঁখিজল
উড়ে উড়ে হাওয়ায় ভেসে ভেসে সুদূরে
অস্থির মন পায় কি তার নাগাল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।