হৃদয় ঘুড়ি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
যে আশায় স্বপ্ন বসতি
আঁখি যুগল তাকায়ে দূরে
তার সবটুকুই কি সম্ভাবনা
যা রয়েছে উদাসীর মনজুড়ে।
কি জানি কি ভাবনায়
সারাক্ষণ যা মনজুড়ে রয়
তার প্রাপ্তি কি শুধুই দুরাশা
নাকি ধোঁকা সম্মুখ সম্ভাবনায়।
যার লাগি হৃদয় কাঁদন
বুকজুড়ে সারাক্ষণ মাতম
তার দেখা কি মিলবে হায়
নাকি প্রতিক্ষা জনম জনম।
যে আশায় উড়ছে হৃদয় ঘুড়ি
তার সুতো কি যাবে ছিঁড়ি
নাকি উড়ে উড়ে ঐ প্রাপ্তিতে
কিম্বা শুধুই একাকি বাড়াবাড়ি।
বাড়াবাড়ি কিম্বা স্বপ্ন দেখা
সবকিছু অনিশ্চয়তা নির্ভর
হৃদয় ঘুড়ি তবু করে উড়াউড়ি
যদি পৌঁছায় প্রত্যাশা হৃদয় মাঝার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।