হৃদয় বাড়ি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
সে তো এক নিঠুরিয়া
মোর ভালোবাসা নিয়া
করে ছলাকলা
ওগো করে ছলাকলা।
খুলে সে হৃদয় দুয়ার
ডাকে কাছে বারেবার
যদি তার পানে যাই
করে সে পালাই পালাই।
ওগো তারে বুঝিতে নারি
বসিছে সে হৃদয় বাড়ি
তবু সে অস্থির চনমনে
পোড়ায় মোরে ক্ষণে ক্ষণে।
নিঠুরিয়া বঁধুয়া মোর
সে তো নিদারুণ মনচোর
বুঝিনা তার ছলনা হায়
থেকে থেকে হৃদয় পোড়ায়।
কবে সে বুঝবে মোরে
শুধু প্রতিক্ষায় আছি রে
কবে বঁধুয়া হবে স্থির
গড়বো ভালোবাসার নীড়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।