তু‌মি এ‌লে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা

হাজার হাজার যু‌গের প‌রে
তু‌মি এ‌লে ও‌গো
এ‌লে বু‌কের কা‌ছে
এ‌লে বৃ‌ষ্টি ঝ‌রি‌য়ে আ‌খি‌কো‌নে
তবু তু‌মি এ‌লে ও‌গো।


তু‌মি এ‌লে প্রশা‌ন্তি ছ‌ড়ি‌য়ে
হৃদ‌য়ের একূল ওকূল দুকূল ভ‌ড়ি‌য়ে
তু‌মি এ‌লে ওগো তু‌মি এ‌লে
আমার ভুব‌নে আ‌লো ছ‌ড়ি‌য়ে।


কত কত দি‌নের প‌রে ও‌গো
‌তোমার পর‌শে নাচল হৃদয়
হা‌সি‌তে ভর‌লো অ‌ধোরখা‌নি
ঘু‌চে গেল দুঃখ জ্বালা ছিল যতটুকু
তু‌মি ও‌গো তু‌মি মধুময়।


তু‌মি এ‌লে ব‌লেই ফের
জ্বলল হৃদয়বা‌তি
আশার আ‌লো‌তে ভরল ভুবন
মন হ‌লো প্রজাপ‌তি
ও‌গো তু‌মি এ‌লে মনজু‌ড়ে
ভা‌লো‌বে‌সে থেক চিরকাল বু‌কে
এই মোর আকু‌তি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026