বিষাদ পরতে পরতে
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
আমার জানা শুনার বাইরে
মন মাঝে যা নাইরে
আজ তারই মাঝে বসবাস
বিরহ বুকে কাটে বারোমাস।
দুর্ভাগ্যের প্রবাহে জীবন স্রোতে
ভেসে ভেসে হারাই অজানাতে
বিষাদ জীবনের পরতে পরতে
তেঁতো হয়ে যায় সবকিছু দিনে রাতে।
যা না ছিল ভাবনায়
তার উপলব্ধি অনুভবে হায়
থেকে থেকে শুধু পোড়ায়
দিবস রজনী ডুব অমানিশায়।
আজ সমঝোতা বারবার
বসবাস বিরহ মাঝার
কষ্ট কান্নার সমারোহ বুকে
পথ চলা শুধু ধুঁকে ধুঁকে।
জীবন মাঝে এইভাবে
চাওয়া পাওয়ার গড়মিল রবে
আমি বুঝিনি কভু হায়
স্বপ্নেরা কালের খেয়ায় হারায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।