উল্লাসে বাজাও ঢাক পৃথিবীর পিঠে
- পঙ্কজ শীল
মৃত্তিকার উপর হাঁটুগেড়ে দাঁড়িয়ে থাকা দেয়াল
রঙিন আল্পনা ঢেকে রাখা কালো ব্ল্যাকবোর্ডে
লিখে রাখা ক্লান্ত সন্যাসীর দূর্গতি-
মুছে দাও তোমার রক্তমাখা আলতায়
কিংবা মুছে দাও কপালের লেখা মৃত্যু;
উন্মোচিত হোক নবদিগন্তের ভাগ্যরেখা।
এবার;প্রতিমার চোখে জাগ্রত হও
মঙলময় বাণী লিখো মানুষের পেশিতে
তুমুল উল্লাসে বাজাও ঢাক পৃথিবীর পিঠে!
অগোছালো মানচিত্রে পেন্সিল টেনে
জ্যামিতিক ভালোবাসায় স্বর্গের পথ-
দেখিয়ে দাও স্বপ্নভর্তি চোখে;
সেঁজুতিরা হেঁটে যাক গায়ে মেখে রোদ।
নিঃশব্দ জড়ানো অন্ধরাতে-
জীবিত অসুরের ঠোঁট হোক বাঁশির মতো
তারপর ঝড়ে পড়ুক অতৃপ্ত সুর,
দু-চোখে জ্বলে উঠুক জোনাকির আলো।
সূর্যালো মাখা দিবসের বুকে-
ফেলে রাখা অসংখ্য নিঃশ্বাস...
অযোগ্য মগজের নিউরনে!
সুখের প্রতিদানে-প্রাপ্ত গ্লানিতে
স্পর্শিত হোক তোমার চেতনা
অনুভবে জ্বলে উঠুক অন্ধকার হৃদয়ের দীপ।
উল্লাসে আমরা বাজাবো ঢাক-
ঢাকের কপালে;কাঠির স্বজোড়ে,
অতঃপর তুমিও বাজাও তোমার পৃথিবীর পিঠে।
১৪.০৯.২০১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।