দেবী
- পঙ্কজ শীল

পরিচিত মেয়েটিকে আড়ালে -
ঠিক কবিতার মতো;এগারোবছর ভালোবেসেছিলাম,
এভাবে সেও আমাকে ভালোবেসেছিলো-
ন'বছর। তারপর...
আমাকে প্রকৃতভাবে কাছে না পেয়ে
তার সকল জ্বালাময়ী যন্ত্রণা গায়ে মেখে
মেয়েটি আমাকে একদিন প্রশ্ন করলো-
-তোমার হৃদয়ে কি প্রেম নেই?
-কি জানি!
-কি জানি মানে?
-আছেতো...
তাহলে বলো,কাউকে ভালোবাসো?
-জানিনা!
আচ্ছা! বাদ দাও ওসব
তাকে দেখতে কেমন বলোতো...
-দেবীর মতো।
-দেবীর মতো!
-হ্যাঁ,দেবীর মতো।
কোথায় থাকে তোমার সেই দেবী?
-আয়নার মধ্যে।
-আয়নার মধ্যে!!
-হ্যাঁ,আয়নার মধ্যে।
আমি কি দেখতে পারবো তোমার দেবীকে?
-জানিনা!
-আহা! বলোনা...
-আয়নার সম্মুখে দাঁড়াও...
দাঁড়ালাম;এখানে তো আমি ছাড়া আর কেউ নেই!
-কেনো,আমি নেই?
-হ্যাঁ,আছোইতো।
তাহলে কোথায় তোমার সেই দেবী?
-তোমার সামনে।
-আমার সামনে!
-হ্যাঁ,তোমার সামনে।
তাহলে কি আমিই তোমার দেবী?
-হ্যাঁ,তুমিই আমার দেবী।
-নাহ্! বিশ্বাস হচ্ছেনা!
-বিশ্বাস হচ্ছেনা? ঈশ্বরকে ডাকো,
জিজ্ঞেস করো তোমার ঈশ্বরকে।
-আচ্ছা! বুঝলাম।

দুজন দু'জনার দিকে নিশ্চল তাকানো
চাঁদ দেখা,তারা গুনা-
অতঃপর,
দেবীর খোলা চুলে আমার আঙুল হারানো!
এখান থেকেই রচিত হয় অজস্র কবিতা।

১০.০৯.২০১৯ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026