বৃষ্টি
- পঙ্কজ শীল
আহা! বৃষ্টির সুর এতো সুন্দর; মনে হয়-
কানে বেজে ওঠে বাচিকশিল্পীর আবৃত্তির সুর!
এই অনুভূতি সাধারণ কোনো মানুষের নয়-
একজন কবির।
কবির অনুভূতি সুন্দর গোলাপের মতো
আর তৃপ্তি ছোটগল্পের মতো।
সুন্দরের পেছনে আজ মানুষের এতো ছুটাছুটি
এজন্যই মেয়েরা গোলাপ ভালোবাসে
আর;
বৃষ্টি অপরূপা হওয়ার পর-
কবিরা তাদের কবিতার নাম রাখে বৃষ্টি
কবিদের দেখাদেখি সাধারণ মানুষেরা-
তাদের মেয়ের নাম রাখে বৃষ্টি!
১৬.০৯.২০১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।