খোকনসোনা
- পঙ্কজ শীল
খোকনসোনা বই গুছিয়ে
ফেলে রেখে পড়া,
দিনদুপুরে লিখতে বসে
কাব্য,গান আর ছড়া।
ছড়ার মুখে দেখে খোকন
কৃষকেরই হাসি,
ছড়ার তালে মিষ্টি সুরে
রাখাল বাজায় বাঁশি।
বিকেলবেলায় বসে ভাবে
সবুজ মাঠের ঘাসে,
রাত্রি হলে জোৎস্না মেলে
খোকনসোনার পাশে।
ছড়ায় বলে ব্যাঙের কথা
কেমনে গড়ে ছাতা,
কেমনে নড়ে গাছগাছালির
কচি সবুজ পাতা।
সবমিলিয়ে খোকনসোনা
লিখে ভীষণ সুখে,
প্রতিদিনই ছড়ার ভাষা
লালন করে বুকে।
২৬.০৮.২০১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।