আসল মেধা
- পঙ্কজ শীল
প্রাতিষ্ঠানিক শিক্ষা হলেই
মেধার বিকাশ হয়না,
শুনো দেশের কচিকাঁচা
দোয়েল,টিয়া,ময়না।
ছোট থেকেই আসল মেধার
তরে তোমরা লড়ো,
ফরমালিনের মেধা থেকে
আরো দূরে সরও।
যত পারো বই পড়ো আর
যত পারো লেখো,
যত পারো বিশ্বটাকে
দু-চোখ ভরে দেখো।
অন্ধকারে নীলপ্রদীপের
আলো হয়ে জ্বলো,
নিজের কথা না বলে আর
দেশের কথা বলো।
দেশটা এখন নষ্টনদে
যাচ্ছে ডুবে দেখো,
আজ আমাদের জাগার সময়
খেয়াল মনে রেখো।
মেধার বিকাশ যাও ঘটিয়ে
সব মানুষের জন্য,
তোমরা হবে পরিপাটি
আসল মেধায় গণ্য।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।