সম্ভাবনার আলো
- পঙ্কজ শীল
তোমরা যারা শিশুকিশোর
হবে একদিন বড়,
এখন থেকে জীবনটাকে
ফুলের মতো গড়।
মনটা দিও পড়াশুনায়
হাতটা দিও কাজে,
দু-চোখ দিও স্বপ্নপানে
সকাল দুপুর সাজে।
ধৈর্যখেলায় জিততে হলে
শক্তি রেখো প্রাণে,
দুঃখগানের টান ছেড়ে সব,
ধরো সুখের গানে।
মন্দ কাজের মৃত্যু ঘটাও
প্রতিবাদের বাণে,
বোঝবে সেদিন তোমারা সবাই
স্বাধীনতার মানে।
মাথাটা কে উঁচু রেখে
বিজয় মশাল জ্বালো,
তোমরা হলে বাংলাদেশের
সম্ভাবনার আলো।
০২.০৯.২০১৯ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।