শীতের বুড়ি
- পঙ্কজ শীল
থরথরিয়ে কেঁপে বুড়ি
কনকনিয়ে আসে,
ঘাসের পাতায় শিশির দিয়ে
ঝলমলিয়ে হাসে।
কুয়াশার ঐ আঁধার কেটে
সূর্যিমামা উঠে,
মিষ্টিআলো রঙ ছড়ালো
সূর্যিমামার ঠোঁটে।
শীতের বুড়ি আসছে এখন
থাকবে ভীষণ কাজে,
শস্যতে মাঠ দেয় ভরিয়ে
সকাল দুপুর সাজে।
শীতের বুড়ি শীতকালেতে
আনন্দ দেয় মনে,
খোকনসোনার ইচ্ছেটা খুব
থাকতে বুড়ির সনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।