বিজয়দিবস
- পঙ্কজ শীল
মুক্তিসেনা বীরের বেশে
আনলো বিজয় সোনার দেশে
শক্ত করে হাত,
জয় উল্লাসের মিছিল দিলো
তাতি কুমার সবাই ছিলো
দিনদুপুর ও রাত।
বিজয়দিবস কীর্তিগাঁথা
ইতিহাসের সোনার পাতা
সৃষ্টি সুখের গান,
লক্ষ বীরের প্রাণের তরে
ফিরে পেলাম ঘরে ঘরে
বাংলাদেশের মান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।