মন ৩য় পর্ব
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
ভেসে ভেসে মন
হাওয়ায় হারায় যখন
যায় না পাওয়া তার নাগাল
ভাসে মন উথাল পাতাল।
ভেসে ভেসে মন
স্বপ্ন বোনে যখন
হয়ে যায় সে বেদিশা
বুকেতে জমে শত আশা।
ভেসে ভেসে মন
হতাশায় কাঁদে যখন
ঝর ঝর সে বরিষণ
প্রকাশিত হয় না গোপন।
ভেসে ভেসে মন
সম্মুখে দেখে যখন
কিছু হতাশা কিছু প্রত্যাশা
ধীর পদক্ষেপ নিয়ে দুরাশা।
ভেসে ভেসে মন
কষ্ট লুকায় যখন
আঁখিপাতে ঝরে জল অবিরল
সময় ফুরায় এইভাবে ছল ছল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।