মান অভিমান
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা
মন মাঝে ব্যথা
বলবে না বঁধুয়া কথা
বলি কথা বলো অভিমানীনি
মু্ছে যাবে সকল ব্যথা।
অভিমান ভোলে না বঁধুয়া
নিশ্চুপ হয়ে থাকে সারাবেলা
কত শত চেষ্টা সবই ব্যর্থ
হয় না আর কথা বলা।
বঁধুয়ার মনেতে যে মেঘ
হয়তো বৃষ্টি হয়ে ঝরবে
আর বঁধুয়ার মুখেতে হাসি
সহসা আবার ফুটে উঠবে।
এইভাবে বঁধুয়ার মান অভিমান
চলে সারাক্ষণ অবিরাম
কখনো হাসি কখনো কান্না
সংসার গড়ার মধুর সংগ্রাম।
বঁধুয়ার মন মাঝে ব্যথা
আষাঢ়ের মেঘ যাওয়া আসা
হাসিখুশি এই ফের অভিমান
এইভাবে টিকে আছে ভালোবাসা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।