মন ২য় পর্ব
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জয়নালের কিছু স্বপ্ন ছিলো
মন ভাসে হাওয়ায় হাওয়ায়
জানি না কতদূরে কতদূরে
উড়ে যাওয়া যায়।
মনকে বলি লাগাম দাও
কিঞ্চিত ভাবনার মধ্য দিয়ে যাও
বিহঙ্গ নও তুমি তাই উড়াউড়ি
এবার বন্ধ করে দাও।
কে শোনে কার কথা হায়
অবুঝ মন নিরালায় মুচকি হাসে
আকাশের সীমানায় তার দৃষ্টিপাত
উড়ে উড়ে চলে মন ভেসে ভেসে।
মনের খেলা মনের জানালায়
কে আটকে রাখবে তাকে হায়
অবুঝ মন উড়ে চলে আপনায়।
পাওয়া না পাওয়া জানে না মন
কাঠখোট্টা বাস্তবতার শকুনি দৃষ্টি
কিছুই মানে না বেপরোয়া মন
উড়ে উড়ে রেখে যায় তার সৃষ্টি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।