সন্তরন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
বন্ধিত্ব জীবনের চারিদিকে
যেন থৈ থৈ জলধির মাঝখানে হাবুডুবু
কূল নাই কোনো কিনারা নাই।
উত্তরনের প্রত্যাশা অচিনে হারিয়েছে
কি বলব কিভাবে কার কাছে
যত পরাজয় আর ব্যর্থতা আছে
করে হৈ চৈ নিদারুন ভাবে রোজ রোজ।
আশার হাতছানি নিরবে কাঁদে
চারদেয়াল ভেঙ্গে বেরিয়ে আসা দুরাশা
প্রয়োজন চিৎকার করে আষ্টেপৃষ্টে ধরে।
হতাশা আর কান্না জমা রেখে আকাশের কাছে
অথৈ সমুদ্রে হাবুডুবু খেয়ে খেয়ে
কিনারার প্রত্যাশায় নিরবে সন্তরন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।