ব্যথার মালা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব্য
আকাশের কাছে প্রশ্ন করে
বাতাসের কাছে প্রশ্ন করে
উত্তর পাওয়া যায় কিরে
যে ব্যথা জমেছে হৃদয়জুড়ে
তার দহন পোড়াবে বারেবারে
এ ব্যথার মালা যাবে না ছিঁড়ে।
গলদেশে উঠেছে যে ব্যথার মালা
রবে নীরবে শুধু নীরবে তার জ্বালা
কেউ খুঁজে পাবে না তার উত্তর
বহমান কাল রয়েছে যে নিরুত্তর
আকাশ বাতাস বা জলধির কাছে
নেই উত্তর ঘোরাঘুরি শুধু মিছে।
আপনার জ্বালা আপনি বয়ে বয়ে
ধরিত্রীর পরে কষ্ট সয়ে সয়ে
জীবন পথে এইভাবে অবগাহন
বুকে পুশে বিরহ জলধি অগনন
কূল কূল রবে নীরবে পুড়ে পুড়ে
সাজাই জীবনের রোজনামচা থরে থরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।