উড়াল প‌ঙ্খি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য

‌কি জা‌নি কি‌সের বির‌হে
মন পু‌ড়ে পু‌ড়ে যায় নির‌বে
কারণ অকারণ অবুঝ কান্না
কত‌দিন কতকাল র‌বে।


‌কি জা‌নি কি সু‌খের আশায়
‌বিরহ স্রো‌তে ভা‌সে মন
‌ভে‌সে ভে‌সে মন অজানায়
‌কি জা‌নি কি খো‌ঁজে সারাক্ষণ।


‌কি জা‌নি কি পাওয়ার প্রত্যাশায়
অবুঝ মন উড়াল প‌ঙ্খি হায়
উ‌ড়ে উ‌ড়ে বেড়ায় নী‌লিমায়
‌বে‌দিশা বুজ‌দিল হৃদয় উপতক্যায়।


‌কি জা‌নি কি‌সের কার‌নে
আ‌ঁখিপাত অ‌বিরল ছলছল
‌বিষা‌দি আ‌লোড়ন নীরব ক্রন্দন
অ‌চেনা প্রা‌প্তি অবুঝ ফলাফল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।