কাঁদে মন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - প্রার্থনা
আমি ভয়ে ভীত
গুনাহগার এই হৃদয়
সতত কম্পিত।
না মেনে আল্লাহ্ র হুকুম
বেপরোয়া হয়েছি হায়
কাঁদে মন অবিরত।
চাওয়া চাওয়া আর চাওয়া
পাওয়ার হয় না শেষ
তবু মন হয় না ক্লান্ত।
আমি পাপী আমি বিনীত
ক্ষমা চাই আল্লাহ্ দয়াময়
ক্ষমা করো,আমি অবুঝ অশান্ত।
কাঁদে মন অস্থিরতায়
কাঁদে মন বিষণ্ণতায়
পাপী হৃদয় সতত কম্পিত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।