ঝড়
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ

অপরাধ করে করে
ছুটছি আপন খেয়ালে
কাউকে পরোয়া না করে
করছি প্রকাশ‌্যে-আড়ালে।


পৃথিবীর পরে পাঠালেন যিনি
তার হক আদায় না করি
মানুষের গোলামিতে মগ্ন হয়ে
পৃথিবীর সুখে রাজত্ব করি।


আছে টাকা,আছে ক্ষমতা
আমিই আইন প্রণেতা
মেনে নিতে বাধ‌্য সবে
আমার হুকুম,আমার কথা।


আমার হুকুম মেনে নিয়ে
চলছে সবাই অধীন হয়ে
উন্নতিতে সেরাই হবো আমি
প্রশংসা হবে আমায় নিয়ে।


একি হলো একি হলো হায়
হঠাৎ উঠলো একি ঝড়
ভেঙ্গে গেলো আমার প্রাসাদ
সবকিছু হলো আমার পর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।